ইরানের সঙ্গে ছয় দেশের আলোচনা উভয়পক্ষ অনমনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচ পরাশক্তিসহ বিশ্বের ক্ষমতাধর ছয় দেশের সঙ্গে তেহরানের সংলাপের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার অগ্রগতির ব্যাপারে আশা প্রকাশ করেছে আয়োজক দেশ রাশিয়া। সংলাপের প্রথম দিন তেমন কোনো সাফল্য আসেনি।ইরানি প্রতিনিধিদলের প্রধান সায়িদ জালিলি প্রথম দিনে পাঁচ দফা উপস্থাপন করেন। ছয় দেশের পক্ষ থেকে গতকাল জবাব দেওয়ার কথা। রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সার্গেই র‌্যাবকভ বলেন, উভয় পক্ষের অবস্থান বেশ জটিল ও অনমনীয় হওয়ার কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে।ইইউ প্রতিনিধিদলের মুখপাত্র মাইকেল মান বলেন, ইরানের প্রস্তাবের ব্যাপারে সংলাপে তাঁরা নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরানের অধিকার নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বাগদাদে গত মে মাসে অনুষ্ঠিত সংলাপের শেষ অধিবেশনে উত্থাপিত বিষয়গুলো আলোচনায় আসতে পারে। মস্কোর আলোচনা ব্যর্থ হলে তেলের মূল্য নিয়ে মধ্যপ্রাচ্যের সঙ্গে পশ্চিমাদের নতুন সংকট দেখা দিতে পারে। এএফপি ও রয়টার্স।