ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় প্রকল্প অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও তারা ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন তৈরির কাজ অব্যাহত রাখবে। পাকিস্তানের জ্বালানিসংকট সমাধানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।গত বৃহস্পতিবার ইসলামাবাদে এ সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, ‘গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ সঞ্চালনলাইন ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারসহ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পাকিস্তান অব্যাহত রাখবে।’হিনা রাব্বানি আরও বলেন, ‘সব প্রকল্পই পাকিস্তানের জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। কাজেই বাইরের কোনো কিছু বিবেচনায় না এনে এসব প্রকল্প অব্যাহত রাখা হবে।’পাকিস্তান ও ইরানের মধ্যে ২০১০ সালে একটি চুক্তি হয়। এই চুক্তির আওতায় ২০১৪ সাল থেকে পাকিস্তানে গ্যাস সরবরাহ করবে ইরান। ২০১৫ সাল নাগাদ গ্যাস সরবরাহের পরিমাণ দাঁড়াবে প্রতিদিন ৭৫ কোটি থেকে ১০০ কোটি ঘনফুট। গ্যাস সরবরাহের জন্য ৭৫০ কোটি ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করছে পাকিস্তান।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার বিষয়। তৃতীয় কোনো দেশের দৃষ্টিভঙ্গি বা নীতির সঙ্গে আমরা এই বিষয়টি জড়াব না।’হিনা রাব্বানি বলেন, ‘আমি মনে করি, সব বন্ধুরাষ্ট্রই আমাদের জ্বালানিসংকটের বিষয়টি বুঝবে। কাজেই এই সংকট সমাধানে যেকোনো দেশের কাছ থেকে আমরা জ্বালানি সরবরাহ গ্রহণ করতে রাজি।’ভারত-পাকিস্তান সম্পর্কবাণিজ্যের ক্ষেত্রে ভারতকে নেতিবাচক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়ে অগ্রাধিকার তালিকায় থাকা রাষ্ট্রের মর্যাদা কেন দেওয়া হচ্ছে জানতে চাইলে হিনা রাব্বানি বলেন, ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ ও শত্রুতা থেকে কার্যত কোনো লাভ হয়নি। পাকিস্তানের বর্তমান সরকার এখন প্রতিবেশী সব দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। এএফপি, দ্য হিন্দু।