ইরানের সঙ্গে সংলাপে অগ্রগতি দেখছে আইএইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত পারমাণবিক কর্মসূচির ব্যাপারে ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মধ্যে আলোচনায় ‘ভালো’ অগ্রগতি হয়েছে। তবে এখনো বহু অমীমাংসিত বিষয় রয়েছে। আইএইএর প্রধান পরিদর্শক টেরো ভারজোরান্টা গতকাল সোমবার এসব কথা বলেছেন।
তেহরান থেকে ভিয়েনায় ফিরে ভারজোরান্টা সাংবাদিকদের বলেন, বৈঠকে তেহরান তার ডেটোনেটর ব্যবহারের বিষয়টি পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছে। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা চালাচ্ছে বলে দীর্ঘদিন ধরে যে উদ্বেগ রয়েছে, তা প্রশমনে এটা প্রাথমিক পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
ভারজোরান্টা বলেন, ‘এখন যা ঘটছে, তা প্রাথমিক একটা পদক্ষেপ। এখনো অনেক অমীমাংসিত বিষয়ই রয়ে গেছে।’
গত বছর হাসান রুহানি ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উভয় পক্ষ সমঝোতার মন নিয়ে এগোচ্ছে বলেই মনে হচ্ছে। এএফপি।