ইরানের সঙ্গে সম্পৃক্ত কোম্পানি থেকে অর্থ নেন ওবামার সহযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এমন কোম্পানির কাছ থেকে বক্তৃতা বাবদ এক লাখ ডলার সম্মানী নিয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ উপদেষ্টা।ওয়াশিংটন পোস্ট-এ খবর দিয়েছে।ডেভিড প্লাউফি নামের ওই উপদেষ্টা ২০০৮ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপনায় ছিলেন।পত্রিকাটির খবরে বলা হয়, আফ্রিকাভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি এমটিএন গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে ওই অর্থ নেওয়া হয়। ওই অর্থ লেনদেনের সময় কোম্পানিটির ইরানের রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পৃক্ততা ছিল। প্লাউফি ২০১০ সালের ডিসেম্বরে নাইজেরিয়ায় দুটি বক্তৃতা দেওয়ার জন্য ওই অর্থ নেন। এর এক মাস পর তিনি হোয়াইট হাউসের কর্মকর্তা হন। ইরান ও সিরিয়ায় কর্মকাণ্ডের কারণে এমটিএন গ্রুপ বর্তমানে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের পর্যবেক্ষণের আওতায় রয়েছে। অবশ্য হোয়াইট হাউসের মুখপাত্র এরিক সুলজ বলেন, প্লাউফিকে সমালোচনা করা যুক্তিসংগত হবে না। কেননা ওই সময়ে এমটিএন গ্রুপের ইরানে কর্মকাণ্ড সম্পর্কে বিশদ জানা ছিল না। এএফপি।