ইরানের সাবেক শাহর ছেলে আলিরেজার আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের প্রয়াত শাহর ছোট ছেলে আলিরেজা পাহলভি (৪৪) গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বোস্টনে আত্মহত্যা করেছেন। তাঁর ভাই ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি এ কথা জানান।শাহর বড় ছেলে রেজা পাহলভি তাঁর ওয়েবসাইট রেজাপাহলভি ডট ওআরজিতে বলেন, ‘আমরা গভীর শোকের সঙ্গে দেশবাসীকে জানাতে চাই যে আলিরেজা পাহলভি আর নেই।’ওয়েবসাইটে বলা হয়, মঙ্গলবার বোস্টনের বাড়িতে আত্মহত্যা করেছেন পাহলভি। ইরানের পরিস্থিতি নিয়ে হতাশা এবং বাবা ও বোন হারানোর কষ্ট সামলে উঠতে কয়েক বছর ধরে নিজের সঙ্গে লড়াই চলছিল তাঁর।আলিরেজা পাহলভি ১৯৬৬ সালে তেহরানে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ও কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নেন আলিরেজা পাহলভি। বিবিসি, রয়টার্স।