ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ছয় শক্তিধর রাষ্ট্রের সঙ্গে ইরানের পরবর্তী বৈঠকের আগে আজ সোমবার জেনেভায় দুই দিনব্যাপী এই আলোচনা শুরু হচ্ছে৷ গত মে মাসে কোনো অগ্রগতি ছাড়াই ইরানের সঙ্গে ছয় জাতির আলোচনা শেষ হয়। তখন উভয় পক্ষই একে অপরের শর্তকে অবাস্তব বলে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের পর ইরান রাশিয়ার সঙ্গে এবং পরবর্তী সময়ে অপর চার শক্তিমান রাষ্ট্রের সঙ্গেও দ্বিপক্ষীয় আলোচনায় বসবে৷ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়৷ ছয় শক্তিমান রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি৷ বিবিসি।