ইলিশ উত্পাদনে পশ্চিমবঙ্গে নদী সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে ইলিশের উত্পাদন বাড়াতে এবার কিছু নদী এলাকা সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সংরক্ষিত এলাকায় যেখানে সেখানে আর মাছ ধরা যাবে না। পশ্চিমবঙ্গের মত্স্যমন্ত্রী আবু হেনা বলেন, ইলিশ লোনা পানির মাছ হলেও মিঠা পানির নদীতে এসে ডিম পাড়ে। তাই যেসব নদীতে ইলিশের আনাগোনা বেশি সেসব নদীর বিশেষ বিশেষ এলাকাকে সংরক্ষিত এলাকার আওতায় আনা হতে পারে। মন্ত্রী বলেন, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই তিন মাস সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ করা হবে। আবু হেনা বলেন, ইলিশ মাছের উত্পাদন বাড়াতে রাজ্যের বিভিন্ন জেলায় একটি নির্দিষ্ট এলাকা সংরক্ষণ করা হবে। ইতিমধ্যে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে মত্স্য বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করেছেন। তাঁদের তত্ত্বাবধানেই এই প্রকল্প নেওয়া হচ্ছে। কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদসহ রাজ্যের বিভিন্ন নদীতে এই সংরক্ষিত এলাকা নির্বাচন করা হবে।