ইশতেহার ঘোষণা করল এএনসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে। দলের ভোটারদের আস্থা বাড়াতে প্রেসিডেন্ট জ্যাকব জুমা গত শুক্রবার দলের পক্ষে ওই ইশতেহার ঘোষণা করেন।
দুর্নীতি, বেকারত্ব ও দারিদ্র্য বৃদ্ধি পাওয়ায় এএনসির ওপর অনেকটাই ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার জনগণ। গত কয়েক বছরে আশানুরূপ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ব্যর্থ হয়েছে দেশটি। তাই জনগণের আস্থা ফেরাতে নির্বাচনের তারিখ ঘোষণার আগেই ইশতেহার ঘোষণা করল এএনসি। আগামী জুনের মধ্যেই দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।
শুক্রবার এএনসির আয়োজনে নৈশভোজ শেষে জুমা ইশতেহার ঘোষণা করেন। গতকাল শনিবার সমাবেশের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করা হয়। এএফপি।