প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির খবরের সত্যতা নাকচ করে দিয়েছে ইসরায়েল। দেশটি গতকাল বৃহস্পতিবার বলেছে, ভারতের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ ও কৌশলগত’ সম্পর্ক নষ্ট হবে, এমন কোনো কিছু তারা করবে না। ইসরায়েলের হারেৎজ পত্রিকায় যুক্তরাজ্য সরকারের এক প্রতিবেদনের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েল গত পাঁচ বছর ধরে মরক্কোসহ কয়েকটি আরব দেশ ও পাকিস্তানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করেছে। আইএএনএস।