ইসরায়েল ক্যানসারযুক্ত টিউমার: আহমাদিনেজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলকে ‘ক্যানসারযুক্ত টিউমার’ বলেছেন। এটি শিগগিরই নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে গতকাল শুক্রবার তেহরানে বার্ষিক বিক্ষোভে তিনি এ কথা বলেন।ইরানের কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাজার হাজার লোক অংশ নেন।বিক্ষোভের আগে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠী ও ইহুদিরা হলো ক্যানসারযুক্ত টিউমার। ফিলিস্তিনের এক ইঞ্চি ভূমিতে যদি এই টিউমারের একটি কোষও থেকে যায়, তবে ভবিষ্যতে একই ঘটনার (ইসরায়েলের দখলদারি) পুনরাবৃত্তি ঘটবে।’ প্রেসিডেন্টের এই ভাষণ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।আহমাদিনেজাদ বলেন, ‘এ অঞ্চলের মানুষ ফিলিস্তিনি ভূখণ্ড থেকে জবরদখলকারী ইহুদিদের উৎখাত করবে। তারপর এক নতুন মধ্যপ্রাচ্য গড়ে উঠবে।’ এএফপি।