ইসরায়েলকে মুসলিম বিশ্বের ক্ষত বললেন হাসান রুহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলকে মুসলিম বিশ্বের ‘ক্ষত’ আখ্যা দিয়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, এ ক্ষতস্থান সরিয়ে ফেলতে হবে। গতকাল শুক্রবার আল-কুদস (জেরুজালেম) দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।ইরানের বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক ঝড় উঠছে। এ ঝড় ইহুদি রাষ্ট্রকে (ইসরায়েল) শেকড়সুদ্ধ উপড়ে ফেলবে।প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের একদিন আগে মধ্যপন্থী নেতা রুহানি এ কথা বললেন।কুদস (জেরুজালেম) দিবস উপলক্ষে আয়োজিত জনসমাবেশে আহমাদিনেজাদ বলেন, ‘সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আপনাদের বলতে চাই, একটা প্রলয়ংকরী ঝড় আসছে। এ ঝড়ে ইহুদিবাদের ভিত্তি উড়ে যাবে।’ তাঁর এ বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না ইরান। ইসরায়েলের কট্টর সমালোচক আহমাদিনেজাদ এর আগে ‘ইসরায়েল নামের কোনো রাষ্ট্র নেই’ মন্তব্য করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানির দায়িত্ব গ্রহণের আগে জনসমাবেশে শেষ ভাষণ দিলেন আহমাদিনেজাদ। এএফপি।