ইসরায়েলি দূতাবাসে হামলাকারীরা প্রশিক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে গত সোমবার ইসরায়েলের কূটনীতিকের গাড়িতে যে ব্যক্তি বোমা চালিয়েছেন, তিনি একজন ‘প্রশিক্ষিত লোক’। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে প্রশিক্ষিত লোকই এ হামলা চালিয়েছে।’ইসরায়েলি দূতাবাসের একটি গাড়ি লক্ষ্য করে সোমবার চালানো ওই বোমা হামলায় ইসরায়েলি এক কূটনীতিকের স্ত্রীসহ চারজন আহত হন। একই দিনে জর্জিয়ার রাজধানী তিবলিশিতেও ইসরায়েলি দূতাবাসের সামনের একটি গাড়ির নিচ থেকে বোমা উদ্ধার করে পুলিশ। পরে তা নিষ্ক্রিয় করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁদের দুই দূতাবাসের সামনে এ বোমা হামলার ঘটনায় ইরান ও লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে দায়ী করেছেন। তবে ইরান তা অস্বীকার করেছে। টাইমস অব ইন্ডিয়া।