ইসরায়েলি বিমান হামলায় হামাসের কমান্ডার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গত শুক্রবার হামাসের একজন কমান্ডার নিহত হয়েছেন। তাঁর নাম ইসা বাতরান। এ সময় হামাসের একটি প্রশিক্ষণ ক্যাম্পেও হামলা চালানো হলে কয়েকজন আহত হয়।জানা গেছে, মধ্য গাজায় ইসা বাতরানের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইসা বাতরান জঙ্গি সংগঠন হামাসের জন্য রকেট তৈরি করতেন। হামাস এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এর আগে গাজার উত্তরে ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল আশকেলনে হামাস জঙ্গিরা রকেট হামলা চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। রয়টার্স।