ইসরায়েলি বিশ্ববিদ্যালয় বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ৩৪৩ জন শিক্ষাবিদ ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলো বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের ‘অসহনীয় মানবাধিকার লঙ্ঘনের’ প্রতিবাদে তাঁরা ‘ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে যুক্তরাজ্যের শিক্ষানুরাগী সম্প্রদায়’ নামে গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ান পত্রিকায় এক পাতাজুড়ে বিজ্ঞাপন প্রকাশ করেন। শিক্ষাবিদেরা বলেন, তাঁরা ইসরায়েলের কোনো বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করবেন না। দেশটির অর্থে কোনো সম্মেলনেও অংশ নেবেন না। যত দিন ইসরায়েল আন্তর্জাতিক আইন না মানবে এবং মানবাধিকারের প্রতি সম্মান না দেখাবে, তত দিন এই বর্জন অব্যাহত থাকবে। তবে এই শিক্ষাবিদেরা জানিয়েছেন, তাঁরা ইসরায়েলি সহকর্মীদের সঙ্গে ব্যক্তিপর্যায়ের সহযোগিতা অব্যাহত রাখবেন।
এএফপি