ইসরায়েলিকে হত্যার পর গুলিতে নিহত মার্কিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে লোহিত সাগর তীরবর্তী পর্যটন নগর ইলিয়াতের একটি অবকাশ যাপনকেন্দ্রে এক মার্কিন পর্যটকের গুলিতে এক ইসরায়েলির মৃত্যু হয়েছে। পরে নিরাপত্তাকর্মীদের গুলিতে ওই মার্কিন নাগরিকও নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সৈকতসংলগ্ন লিওনার্দো ক্লাব হোটেলের লবিতে এ ঘটনা ঘটে।ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, হামলাকারী নিরাপত্তারক্ষীদের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানো শুরু করেন। গুলিবর্ষণে এক হোটেল কর্মচারী মারা যান এবং দুজন পর্যটক আহত হন। এরপর হামলাকারী হোটেলের রান্নাঘরে আশ্রয় নেন। পুলিশ এবং বিশেষ বাহিনীর সদস্যরা চারদিক থেকে ঘিরে ফেলেন। আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানিয়ে হামলাকারী পুলিশের ওপর গুলিবর্ষণ করেন। পুলিশ পাল্টা গুলি চালায়। বিবিসি ও এএফপি।