ইসরায়েলিদের ওপর আত্মঘাতী হামলা, নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলগেরিয়ার বুরগাস বিমানবন্দরে গত বুধবার ইসরায়েলি পর্যটকদের ওপর আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছে। পর্যটকের পোশাক পরা এক ব্যক্তি ওই হামলা চালান। ইরান পর্যটকদের ওপর এই আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। বুলগেরীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভেতান সভেতানভ বলেন, ‘একজন আত্মঘাতী হামলাকারী ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটান। এ সময় ওই ব্যক্তি নিহত হন। তবে তাঁর পরিচয় এখনো জানা যায়নি।’ এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘অন্য পর্যটকের মতোই হাফপ্যান্ট পরা ওই হামলাকারীর পিঠে ব্যাগ ঝোলানো ছিল। পর্যটকদের বহনকারী বাসের মালপত্র রাখার স্থানে ব্যাগটি রাখার পর তা বিস্ফোরিত হয়। তাঁর ভ্রমণের কাগজপত্রে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ভুয়া ড্রাইভিং লাইসেন্স সংযুক্ত ছিল।’কর্মকর্তারা জানান, দুপুরের পর ইসরায়েলি পর্যটকেরা বিমানযোগে তেল আবিব থেকে বুলগেরিয়ার ওই বিমানবন্দরে নামার কিছু পরই তাঁদের বহনকারী বাসটিতে বোমা হামলা চালানো হয়। এএফপি।