ইসরায়েলে দাবানল ৪১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলে ভয়াবহ দাবানলে ৪১ জনের মৃত্যু হয়েছে। দমকল বাহিনীর কর্মী ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক সহায়তাও চাওয়া হয়েছে। ইসরায়েলের ইতিহাসে এটি ভয়াবহ দাবানল বলে জানা গেছে।ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগর হাইফার কাছে কারমেল মাউন্টেন এলাকার বনে গত বৃহস্পতিবার এই দাবানল শুরু হয়। ধীরে ধীরে এটি হাইফার দিকে এগিয়ে যাচ্ছে। দমকল বাহিনী, পুলিশ, সেনাসদস্যসহ হাজার হাজার কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলছে উদ্ধার তৎপরতা।পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানান, শুক্রবার সকাল পর্যন্ত মোট ৪১টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এএফপি, বিবিসি।