ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান গত শুক্রবার পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। সরকারি কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনার সিদ্ধান্ত নেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন। লিবারম্যান বলেন, তাঁর এই পদত্যাগ ২২ জানুয়ারি অনুষ্ঠেয় ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে লড়বেন। প্রায় এক যুগ আগে ঘুষ নেওয়া ও অর্থ আত্মসাতের অভিযোগে লিবারম্যানের বিরুদ্ধে পুলিশ তদন্ত করেছে। লিবারম্যান এক বিবৃতিতে বলেন, ‘আমি জানি, আমি কোনো অপরাধ করিনি।’ বিবিসি।