ইসরায়েলের পাঁচ হাজার কর্মকর্তার তথ্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যানোনিমাস’ নামের একটি হ্যাকিং সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে সাইবার যুদ্ধ ঘোষণা করেছে। তারা ইতিমধ্যে দেশটির পাঁচ হাজার কর্মকর্তার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে।সংগঠনটি এক বার্তায় বলেছে, ‘ইসরায়েল সরকার তার দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে এবং নিজ দেশের নাগরিক ও প্রতিবেশী দেশগুলোর জনগণের সঙ্গে অন্যায় আচরণ করে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। বিষয়টি আমাদের নজরে আছে।’ সংগঠনটি বলেছে, ইসরায়েল সরকার এর মধ্য দিয়ে সাইবার যুদ্ধে জড়িয়ে পড়ল।এর আগে ইসরায়েলের সাত শতাধিক ওয়েবসাইট হ্যাক করে অ্যানোনিমাস। এর মধ্যে রয়েছে ব্যাংক অব জেরুজালেম, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইডিএফ ব্লগ, প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইট। হ্যাক করা বেশির ভাগ ওয়েবসাইট এখনো অকার্যকর রয়েছে। ইসরায়েলের অর্থমন্ত্রী ওয়েবসাইট হ্যাকিংয়ের কথা স্বীকার করেছেন। বিবিসি।