ইসরায়েলের প্রতিরক্ষা মহড়া, সমালোচনা করল লেবানন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল গতকাল রোববার থেকে দেশজুড়ে পাঁচ দিনব্যাপী প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। জরুরি পরিস্থিতি নাগরিকেরা কীভাবে মোকাবিলা করবে, সে ব্যাপারে তাদের নানাভাবে সচেতন করার জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে। ইসরায়েলের প্রতিবেশী লেবানন এ মহড়ার সমালোচনা করেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ গেরিলারা এ মহড়ার জবাবে ইসরায়েল সীমান্তসংলগ্ন দক্ষিণ লেবাননে তাদের হাজার হাজার যোদ্ধা জড়ো করেছে।এ বছর ইসরায়েলে এটি হচ্ছে এ ধরনের চতুর্থ মহড়া। এর নাম দেওয়া হয়েছে টার্নিং পয়েন্ট ফোর। এ মহড়া চলাকালে বিভিন্ন জায়গায় নাগরিকদের নিরাপত্তাসংশ্লিষ্ট নানা বিয়য়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আপৎকালীন সময়ে কী করতে হবে, সে ব্যাপারে তাদের ধারণা দেওয়া হবে। আগামী বুধবার দেশজুড়ে একসঙ্গে ৯০ সেকেন্ডের জন্য সাইরেন বাজানো হবে। স্কুলের ছাত্ররাও এ মহড়ায় অংশ নেবে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে ছাত্রদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে সাহায্য করবেন শিক্ষকেরা।ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, এ মহড়া পূর্বপরিকল্পিত। কোনো রকম নিরাপত্তা হুমকি থেকে তাঁরা এর আয়োজন করেননি।লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি এ মহড়ার সমালোচনা করে বলেছেন, শান্তি-প্রক্রিয়াকে ব্যাহত করার জন্যই এর আয়োজন করা হয়েছে। এএফপি।