ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক শমির মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক শমির মারা গেছেন। গতকাল শনিবার ইসরায়েলি কর্মকর্তারা এ খবর জানান। আইজ্যাক শমিরের বয়স হয়েছিল ৯৬ বছর।ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘আইজ্যাক শমির আমাদের ছেড়ে চলে গেছেন।’বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টির প্রধান হিসেবে শমির ১৯৮৩ থেকে ১৯৮৪ সাল এবং ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এএফপি।