প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলি তিন ছাত্রকে অপহরণ ও হত্যার জন্য ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এই হুমকি দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার অভিযোগ করেন, ওই হত্যাকাণ্ডের জন্য হামাস দায়ী এবং এ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। ওই তিন তরুণের লাশ পশ্চিম তীরের হেবরন শহরের কাছাকাছি একটি পাথরের স্তূপের নিচ থেকে গত সোমবার উদ্ধার করা হয়। তারা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল। হামাসকে নেতানিয়াহুর হুমকির পর ইসরায়েলি বাহিনী গতকাল মঙ্গলবার গাজার বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালিয়েছে। এএফপি।