ইসলামাবাদ সফরে প্রত্যাখ্যাত হয়ে দিল্লিতে মার্কিন দূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান সফরে প্রত্যাখ্যাত মার্কিন দূত মার্ক গ্রসম্যান এখন অনির্ধারিত ভারত সফরে যাচ্ছেন।আফগানিস্তানে যুদ্ধ-পরবর্তী অবস্থা নিয়ে আলোচনার জন্য ওই মার্কিন দূতের ইসলামাবাদ সফর করার কথা ছিল। কিন্তু পাকিস্তান তাঁর সফর প্রত্যাখ্যান করেছে।মার্কিন কর্মকর্তারা জানান, পাকিস্তান সরকার তাঁদের জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তারা দূত গ্রসম্যানকে গ্রহণ করতে চায় না।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, গ্রসম্যানের এ ভারত সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কোনো বার্তা দিতে চাইছে না। এএফপি।