ইহুদি নিধনযজ্ঞ আধুনিক যুগের ঘৃণ্যতম অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আধুনিক যুগের সবচেয়ে জঘন্য মানবতাবিরোধী অপরাধ ইহুদি নিধনযজ্ঞ (হলোকস্ট)। নাৎসিদের গণহত্যার বিরুদ্ধে এটিই আব্বাসের সবচেয়ে জোরালো মন্তব্য।
ইসরায়েল হলোকস্ট স্মরণ দিবস শুরু করার কয়েক ঘণ্টা আগে এক বিবৃতিতে এই মন্তব্য করেন আব্বাস। জার্মানির নাৎসি আমলে ইউরোপজুড়ে নিধনযজ্ঞের শিকার হওয়া ৬০ লক্ষাধিক ইহুদির পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল-ফিলিস্তিন শান্তিপ্রক্রিয়া যখন একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তখনই এমন মন্তব্য করলেন আব্বাস। এর আগে চলতি সপ্তাহে বিরোধী হামাসের সঙ্গে একটি চুক্তি করেছে আব্বাসের দল ফাতাহ। দুই পক্ষ মিলে তারা একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছে। এএফপি।