ইয়টে চড়ে ডাচ কিশোরীর বিশ্ব পরিভ্রমণ
ডাচ কিশোরী লরা ডেকার (১৬) সাগরপথে বিশ্ব পরিভ্রমণ সম্পন্ন করেছে। বিশ্বের সবচেয়ে কমবয়সী কিশোরী হিসেবে সাগরপথে বিশ্ব পরিভ্রমণের রেকর্ড গড়ার লক্ষ্যে গত বছরের ২০ জানুয়ারি লরা ৩৮ ফুট দৈর্ঘ্যের গুপি নামের একটি ইয়টে চড়ে সমুদ্রযাত্রা শুরু করে। সমুদ্রপথে এক বছরের বিশ্ব পরিভ্রমণ শেষে গত শনিবার রাতে ক্যারিবীয় সেন্ট মার্টিন পোতাশ্রয়ে ফিরে আসে লরা। এ সময় তার মা-বাবাসহ সেখানে প্রায় ৪০০ শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। যাত্রা শুরুর আগে লরা আদালতে একটি মামলায় জয়ী হয়। লরার সমুদ্রযাত্রার বিরুদ্ধে নেদারল্যান্ডের শিশুকল্যাণ সংস্থা ওই মমলা করেছিল। মামলার এজাহারে বলা হয়, এ সমুদ্রযাত্রা লরার মানসিক ও সামাজিকভাবে বেড়ে ওঠাকে ব্যাহত করতে পারে। প্রথম দিকে লরার মাও মেয়ের সমুদ্র ভ্রমণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে অবশ্য তিনি মেনে নেন।লরার সমুদ্রযাত্রা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ভ্র রেকর্ডস কর্তৃপক্ষও বিশ্বের সবচেয়ে ‘কনিষ্ঠ’ নাবিকের স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি।