ইয়াবরুদ শহর আবার বাশার বাহিনীর দখলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় কয়েক মাস ধরে বিদ্রোহীদের দখলে থাকা ইয়াবরুদ শহর পুনরুদ্ধার করা হয়েছে বলে বাশার আল-আসাদের সরকার দাবি করেছে। গতকাল রোববার সেনাবাহিনী দাবি করেছে, লেবাননের হিজবুল্লাহ ও সরকারপন্থী মিলিশিয়াদের সহায়তায় বিদ্রোহীদের কাছ থেকে শহরটি দখল করেছে সেনাবাহিনী। তারা এখন ওই শহরের রাস্তার পাশে বিদ্রোহীদের পুঁতে রাখা বোমা নিষ্ক্রিয় করছে।
রাজধানী দামেস্কের উত্তরে লেবানন সীমান্তে ইয়াবরুদ শহর অবস্থিত। বিদ্রোহীদের দখলে থাকা শেষ দুর্গগুলোর এটি একটি। এটি সম্পূর্ণ পুনরুদ্ধার হওয়ায় প্রেসিডেন্ট বাশার রাজধানী দামেস্কের সঙ্গে সড়কপথে ভূমধ্যসাগরের উপকূলবর্তী শক্ত ঘাঁটিগুলোর সংযোগ ঘটাতে সক্ষম হবেন। এএফপি।