ইয়ামিনের দল এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের রাজনৈতিক দল প্রগ্রেসিভ পার্টি অব মালদিভস (পিপিএম) প্রধান মিত্র দলের সমর্থন নিয়ে দেশটির পার্লামেন্টে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যাচ্ছে। পার্লামেন্টের ৮৫টি আসনে গত শনিবার নির্বাচন হয়। এতে পিপিএম ৩৪টি আসনে এগিয়ে রয়েছে। দলটির প্রধান মিত্র জুমহুরি পার্টি ১৫টি এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) এবারের নির্বাচনে ২৪টি আসনে এগিয়ে রয়েছে। এএফপি।