ইয়েমেনকে ৩২৫ কোটি ডলার সহায়তা দেবে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব তার দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনকে ৩২৫ কোটি ডলার সহায়তা দেবে। গতকাল বুধবার ‘ফ্রেন্ডস ইয়েমেন’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল-ফয়সাল এ কথা জানিয়েছেন।অনুষ্ঠানে প্রিন্স ফয়সাল বলেন, ‘ইয়েমেনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ৩২৫ কোটি ডলারের ওই সহায়তা দেওয়া হবে।’ইয়েমেনের প্রধানমন্ত্রী মোহাম্মদ বাসিন্দাওয়া সে দেশের সহায়তার জন্য সম্মেলনে আহ্বান জানান। তিনি বলেন, ‘ইয়েমেনের ক্রান্তিকালের উত্তরণ ও বাজেটের ঘাটতি অবসানের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা প্রয়োজন। কাজেই আমাদের সহায়তা করুন, আমাদের ব্যর্থতায় পর্যবসিত হতে দেবেন না।’বৈঠকে অক্সফাম, কেয়ার, সেভ দ্য চিলড্রেনসহ সাতটি দাতাগোষ্ঠী পশ্চিমা কূটনীতিকদের হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ইয়েমেন ত্রাণসংকটের কারণে বিপর্যয়ের মুখোমুখি। তাই পরিস্থিতির উত্তরণে জোরদার পদক্ষেপ গ্রহণ করুন।’ইয়েমেনে প্রতি তিন শিশুর মধ্যে একজন ‘মারাত্মক অপুষ্টির শিকার’ উল্লেখ করে দাতাগোষ্ঠীরা বলেছে, দেশটির অন্তত ১০ লাখ বা ৪৪ শতাংশ মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এএফপি।