ইয়েমেনে গাড়িতে ড্রোন হামলায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ইয়েমেনের পার্বত্য এলাকায় গত শনিবার যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছে। গত তিন দিনে এটি দেশটিতে টানা চতুর্থ ড্রোন হামলা। এ সব হামলায় মোট ১৫ জন নিহত হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার ড্রোন হামলার শিকার গাড়িটি ইয়াফে ও রামাদানের মধ্যে চলাচল করছিল। ধারণা করা হচ্ছে, গাড়িটিতে অস্ত্র বহন করা হচ্ছিল এবং সন্দেহভাজন আল-কায়েদা সদস্যরা এর সঙ্গে যুক্ত ছিল।গত শুক্রবার ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদ্রামাউত প্রদেশে ড্রোন হামলায় সন্দেহভাজন পাঁচ আল-কায়েদা সদস্য নিহত হন। গত বৃহস্পতিবার হাদ্রামাউত ও মারিব প্রদেশে ড্রোন হামলায় নিহত হয় আটজন।গত বুধবার ইয়েমেন জানায়, হাদ্রমাউতের গুরুত্বপূর্ণ বন্দর দখলের আল-কায়েদার ষড়যন্ত্র তারা নস্যাৎ করে দিয়েছে। আল-কায়েদার হামলার আশঙ্কায় ৪ আগস্ট থেকে ইয়েমেনসহ মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বেশ কয়েকটি দেশে দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখে যুক্তরাষ্ট্র। এদিকে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিরা গতকাল রোববার ভোরে পাঁচ ইয়েমেনি সেনাসদস্যকে হত্যা করেছে। এপি ও রয়টার্স।