ইয়েমেনে গুলিতে মার্কিন নাগরিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার দেশটির তায়েজ শহরে এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।নিহত ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, তিনি রাজধানী সানার প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের তায়েজ শহরের সুইডিশ ভাষাকেন্দ্রের উপপরিচালক ছিলেন। এএফপি।