ইয়েমেনে গোয়েন্দা দপ্তরে হামলায় নিহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর এডেনে গোয়েন্দা সদর দপ্তরের ভবনে গতকাল শনিবার সন্ত্রাসী হামলায় ছয় নিরাপত্তারক্ষীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, এ সময় একদল সশস্ত্র লোকে রকেটচালিত গ্রেনেড ছোড়ে ও মেশিনগান থেকে গুলিবর্ষণ করে। এএফপি।