ইয়েমেনে জঙ্গিবিরোধী অভিযান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর জিঞ্জিবারে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি সংগঠন আল-কায়েদার নিয়ন্ত্রিত ওই শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে নিরাপত্তা বাহিনী এ অভিযান চালাচ্ছে।গতকাল রোববার অভিযানের সময় দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে দুই দিনের অভিযানে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হন।নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানান, ‘জঙ্গিদের সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে। সেনাবাহিনী জিঞ্জিবারের দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার সারা রাত জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে আরও দুজন সেনা নিহত হয়েছেন। গত শনিবার থেকে শুরু হওয়া অভিযানে এ নিয়ে নিহত সেনাসংখ্যা ছয়-এ পৌঁছাল। এ ছাড়া আরও ১৮ জন আহত হয়েছে।’এএফপি।