ইয়েমেনে দুই সেনার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের দক্ষিণাঞ্চলে উপজাতীয়দের হাতে অপহূত দুই সেনার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার আবিয়ান প্রদেশে আল-কায়েদার একটি শক্ত ঘাঁটি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। একজন নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আল-কায়েদার জঙ্গিরা যেভাবে মানুষকে হত্যা করে সেভাবে সেনা দুজনকে হত্যা করা হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী গত মাসে সংগঠনটির ছয় সন্দেহভাজন সদস্যকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবে গত বৃহস্পতিবার দুই সেনাকে অপহরণ করে হত্যা করা হয়। এএফপি।