ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর তায়েজে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর বোমা ও গোলার আঘাতে এক শিশুসহ ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে বোমা হামলায় নয় বছরের একটি শিশুসহ ১১ জন নিহত হয়েছে। তারা সবাই বেসামরিক ব্যক্তি।প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা বাহিনী গত বৃহস্পতিবার মধ্যরাতের পর তায়েজের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালায়।তায়েজের বাসিন্দারা জানান, গতকাল সকালে নিরাপত্তা বাহিনী তায়েজের আল-রাওদাহ ও জেইদ আল-মুশকি এলাকাকে কেন্দ্র করে অভিযান তীব্র করে। এখানে প্রেসিডেন্ট সালেহর শাসন অবসানের দাবিতে কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভ-সমাবেশ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সালেহর ছেলে আহমেদের নির্দেশে রিপাবলিকান গার্ডের সেনারা তায়েজের কেন্দ্রে কামানের গোলা নিক্ষেপ করে। বৃহস্পতিবার তায়েজে নিরাপত্তা বাহিনীর হামলায় একজন নিহত ও নয়জন আহত হয়েছে। এএফপি, রয়টার্স।