ইয়েমেনে বন্দুকধারীদের গুলিতে ২০ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে বন্দুকধারীদের গুলিতে সেনাবাহিনীর অন্তত ২০ সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে কর্মকর্তা পর্যায়ের চারজন রয়েছেন। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জিনজিবার শহরের বাইরে দুটি সামরিক ঘাঁটিতে গতকাল সোমবার এ হামলা চালানো হয়। হামলাকারীরা আল-কায়েদার সদস্য বলে ধারণা করা হচ্ছে। ওই হামলার এক দিন আগে বিমান হামলায় নিহত হন আল-কায়েদার ইয়েমেন শাখার শীর্ষ জঙ্গি ফাহদ আল-কুসো। উপজাতীয় একজন নেতা বলেন, শাবওয়া প্রদেশের রাজধানী আতাকের রাদাফ এলাকার একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় রোববার নিহত হন কুসো ও তাঁর দুই দেহরক্ষী। এএফপি।