ইয়েমেনে মার্কিন দূতাবাস খুলেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিন বন্ধ থাকার পর ইয়েমেনে যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল মঙ্গলবার পুনরায় খোলা হয়েছে। ইয়েমেন সরকার সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় ওয়াশিংটন তার দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপির।ইয়েমেনে মার্কিন দূতাবাস তার ওয়েবসাইটে বলেছে, রাজধানী সানার উত্তরাঞ্চলের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল তা সমাধানে দেশটির নিরাপত্তা বাহিনী ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এ পদক্ষেপ নেওয়ার ফলে পুনরায় দূতাবাস খোলার সিন্ধান্ত নেওয়া হলো।বড়দিনে যুক্তরাষ্ট্রে একটি বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার পর, সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গত রোববার ইয়েমেনে নিজ নিজ দেশের দূতাবাস বন্ধ করে দেয়। এ হামলার জন্য নাইজেরিয়ার চরমপন্থী যুবক ইয়েমেনে আল-কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে।