ইয়েমেনে সংঘর্ষে ৭৮ সেনা ও ২৫ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জঙ্গিদের আকস্মিক হামলায় কমপক্ষে ৭৮ জন সেনা নিহত হয়েছে। পরে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন জঙ্গি নিহত হয়। গতকাল সোমবার সামরিক ও চিকিৎসা কর্মকর্তারা এ কথা জানান।আবিয়ান প্রদেশের রাজধানী জিনজিবারের শহরতলির দক্ষিণে কুদ এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে গত রোববার ওই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একজন সেনা কর্মকর্তা বলেন, আল-কায়েদার জঙ্গিদের আকস্মিক হামলায় ৭৮ জন সেনা নিহত হয়। আকস্মিক এ হামলায় অনেক সেনা আহত হয়। বন্দর শহর এডেনের পাশে অবস্থিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা ৭৮ জন সেনা নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, একসঙ্গে অনেক আহত সেনা হাসপাতালে ভর্তি হওয়ায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা হতবিহবল হয়ে পড়েন। এএফপি।