ইয়েমেনে সন্দেহভাজন আল-কায়েদা নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের নিরাপত্তা সংস্থার সদস্যরা সন্দেহভাজন আল-কায়েদা নেতা আবদুল রহমান আল-বাইহানিকে গ্রেপ্তার করেছেন। দেশটির রাজধানী সানায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে আবদুল রহমানকে বেশ কিছুদিন ধরেই গ্রেপ্তারের চেষ্টা চলছিল। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা উচ্চপর্যায়ের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে গতকাল মঙ্গলবার জানায়, আবদুল রহমান আল-কায়েদার শীর্ষ পর্যায়ের নেতাদের একজন। সানায় সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্রকারী আল-কায়েদা নেতাদের মধ্যে তিনিই অন্যতম। আবদুল রহমানকে গত সোমবার গ্রেপ্তার করা হয়। তিনি আবিয়ান প্রদেশে সশস্ত্র বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অংশ নিয়েছিলেন। গত জুনে ইয়েমেনি সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধের পর ওই প্রদেশ থেকে আল-কায়েদা জঙ্গিরা পালিয়ে যায়। এএফপি।