ইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে আল-কায়েদার সংঘর্ষ, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবইয়ানে গতকাল শনিবার সামরিক বাহিনীর সঙ্গে সন্দেহভাজন আল-কায়েদা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে সাত সৈন্য নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন।এক সামরিক কর্মকর্তা জানান, প্রাদেশিক রাজধানী জিনজিবারের দক্ষিণে অবস্থিত দোফেস গ্রামের কাছে এই সংঘর্ষ হয়। মে মাসের শেষ সপ্তাহ থেকে শহরটি চরমপন্থীদের দখলে রয়েছে। তিনি বলেন, ‘সেনাবাহিনীর ইউনিটটি ২৫তম ম্যাকানাইজড ব্রিগেডের সঙ্গে যোগ দিতে দোফেস থেকে জিনজিবার যাচ্ছিল। ওই স্থানে পৌঁছালে পার্বত্যাঞ্চলে লুকিয়ে থাকা আল-কায়েদার যোদ্ধারা ইউনিটটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। এবং সেনা সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।’ সম্প্রতি দেশটিতে আল-কায়েদার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এদিকে সৌদি আরবে চিকিৎসাধীন ইয়েমেনের প্রেসিডেন্ট আহমেদ সালেহ দেশে ফেরার পরিকল্পনা করছেন। এএফপি।