ইয়েমেনে সৌদির ডেপুটি কনসালকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেন থেকে গতকাল বুধবার সৌদি আরবের ডেপুটি কনসাল আবদুল্লাহ আল-খালিদকে অপহরণ করা হয়েছে। পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর এডেন থেকে কয়েকজন বন্দুকধারী তাঁকে অপহরণ করে।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন সদস্য জানান, এডেনের পাশের মানসুরা এলাকার বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে অপহরণ করা হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এএফপি।