ইয়েমেনের আরেকটি শহর দখল করেছে আল-কায়েদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে আরেকটি শহর দখল করেছে আল-কায়েদা। গত শনিবার রাতে রাজধানী সানার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছোট শহর রাদ্দা দখল করে নিয়েছে আল-কায়েদার জঙ্গিরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা গতকাল রোববার জানায়, রাতে জঙ্গিদের একটি দল আল-বায়দা প্রদেশের রাদ্দা দখল করে নেয়। এ সময় তারা পুলিশের একটি ছোট দলের সামান্য প্রতিরোধের মুখে পড়েছিল। তবে তারা শেষ পর্যন্ত রাদ্দা শহরের প্রাচীন একটি দুর্গ ও মসজিদ দখল করে নেয়। ফলে দক্ষিণাঞ্চলে জঙ্গিদের দখলে থাকা এলাকা আরও বেড়ে গেল। গত বছর প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর জঙ্গিরা এই অঞ্চলে আরও বেশ কয়েকটি শহর দখলে নেয়।রাদ্দা শহরে ৬০ হাজার লোকের বসবাস। শহরের বাসিন্দারা বলেন, তারেক আল-দাহাবের নেতৃত্বে শহরটি দখল করে আল-কায়েদা জঙ্গিরা। রয়টার্স।