ইয়োশিহিকো নোদার প্রতি জনসমর্থন ৬৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা ও তাঁর মন্ত্রিসভার প্রতি ৬৩ শতাংশ লোকের সমর্থন রয়েছে। একটি প্রাথমিক জনমত জরিপের ফলাফল থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজ ১০০ মানুষের ওপর ওই জরিপটি পরিচালনা করে। গত শুক্রবার নোদা ও তাঁর মন্ত্রিসভাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। এ সময় তিনি সুনামি-পরবর্তী পুনর্গঠন, পরমাণুসংকট ও অর্থনৈতিক মন্দা মোকাবিলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জাপানে নতুন প্রধানমন্ত্রীরা দায়িত্ব নেওয়ার পর সাধারণত ৬০ শতাংশের ওপরে জনসমর্থন পান। তবে কিছু দিন যাওয়ার পর এই সমর্থন কমতে থাকে।নোদার পূর্বসূরি নাওতো কান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রতি ৬১ শতাংশ লোকের সমর্থন ছিল। পরে তা ২০ শতাংশেরও নিচে নেমে আসে। টাইমস অব ইন্ডিয়া।