উ. কোরিয়া যাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন

জাতিসংঘের এক মুখপাত্র গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন না। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছিল, জাতিসংঘ মহাসচিব আগামী সোমবার চার দিনের সফরে পিয়ংইয়ং যাচ্ছেন। ওই খবরের পর প্রকাশিত জাতিসংঘ মহাসচিবের আগামী সপ্তাহের সফরের তালিকায় দেখা যায়, বান কি মুন নিউইয়র্কেই থাকবেন। তারপর কমনওয়েলথের সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে মাল্টা সফরে যাবেন। এরপর ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের প্যারিসে যাবেন তিনি। রয়টার্স