উ. কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র চীন ‘মতৈক্য’
পারমাণবিক পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘মতৈক্যে’ পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের কূটনীতিকেরা এ তথ্য জানিয়েছেন।কূটনীতিকেরা জানান, গত সোমবার রাতে দুই দেশ এ ব্যাপারে ‘মতৈক্যে’ পৌঁছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবে। তবে দুই দেশ ঠিক কোন কোন ব্যাপারে ‘মতৈক্যে’ পৌঁছেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।একজন কূটনীতিক জানান, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হয়েছে। এই দুই দেশের একটি খসড়া প্রস্তাব ‘শিগগিরই’ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে।গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর দেশটির বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। এরই মধ্যে বিভিন্ন দেশ নানাভাবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়া ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়। বিবিসি।