উইকিলিকস অনুদান নেওয়ার নতুন উপায় পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস গতকাল বুধবার আবারও অনুদান চেয়ে আবেদন করেছে। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ভিসা ও মাস্টারকার্ডের সেবা দেওয়া বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর এই প্রথম অনুদানের আবেদন করল উইকিলিকস। এবার তারা ফ্রান্সের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান কার্তে ব্লুর মাধ্যমে অনুদান নেওয়ার ঘোষণা দিয়েছে।উইকিলিকসের ওয়েবসাইটে দেওয়া বিবৃতি বলা হয়, প্রায় দুই বছর এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আইনি লড়াই চালানোর পর উইকিলিকস আবারও অনুদানের জন্য সবার কাছে আবেদন করেছে।আইসল্যান্ডের একটি আদালত গত সপ্তাহে দেশটিতে ভিসা ও মাস্টারকার্ডের পরিচালনাকারী প্রতিষ্ঠান ভ্যালিটরকে আইসল্যান্ডে উইকিলিকসকে সেবা দেওয়ার পক্ষে রায় দেয়। এরপর গতকাল উইকিলিকস অনুদান চেয়ে আবেদন জানাল।সুইডেনে প্রত্যাবাসন এড়াতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত ১৯ জুন যুক্তরাজ্যে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আইসল্যান্ডের আদালতে তাঁদের পরাজিত করেছি। আশা করি ফ্রান্সের আদালতেও তাঁদের পরাজিত করব।’অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন। এএফপি।