উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে জিজ্ঞাসাবাদ করেছে সুইডেনের পুলিশ
নারী নিগ্রহের অভিযোগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করেছে সুইডেনের পুলিশ। তাঁর আইনজীবী গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। সুইডেনের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা আইনজীবী লেইফ সিলবারস্কি বলেন, তাঁর উপস্থিতিতে পুলিশ সোমবার সকালে প্রায় এক ঘণ্টা তাঁর মক্কেল অ্যাসাঞ্জকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে। তিনি বলেন, ‘আশা করছি, আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হবে।’সুইডেনের একজন বিচারক ধর্ষণের অভিযোগে ২০ আগস্ট অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু আরও নতুন তথ্য পাওয়ায় পরদিনই আকস্মিকভাবে ওই পরোয়ানা প্রত্যাহার করে নেওয়া হয়। গত সপ্তাহে ফিননে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির ওই কারণটি সঠিক ছিল না। তবে ৩৯ বছর বয়সী অপর এক অস্ট্রেলীয় নারীর আনীত অভিযোগের তদন্ত চালানোর মতো যথেষ্ট তথ্য-প্রমাণ তাঁর কাছে আছে।আইনজীবী লেইফ সিলবারস্কি দুঃখ প্রকাশ করে বলেন, ‘তাঁর মক্কেল অ্যাসাঞ্জকে নানা অভিযোগে বিভিন্ন আইনজীবীর মুখোমুখি হতে হচ্ছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ একেবারে উদ্ভট।’ এএফপি।