উইলিয়াম ও কেট কানাডা সফর করবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স উইলিয়াম ও তাঁর নববধূ কেট কানাডার বিভিন্ন স্থান সফর করবেন। এই নবদম্পতির সফরের তালিকায় অটোয়া, কুইবেক সিটি, মনট্রিল, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নর্থওয়েস্ট টেরিটোরিজ ও ক্যালগারির নাম রয়েছে। ৩০ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে তাঁরা এসব জায়গা সফর করবেন। কানাডার ঐতিহ্যবিষয়ক মন্ত্রী জেমস মুর গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।উইলিয়াম-কেট দম্পতি অটোয়ায় কানাডা দিবস উদ্যাপন করবেন। এএফপি।