উইলিয়াম ও কেটের বিয়ের ওয়েবসাইট চালু
ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ের তথ্য সম্বলিত সরকারি ওয়েবসাইট গতকাল বুধবার চালু হয়েছে। ওয়েবসাইটটির ঠিকানা www.officialৎoyalwedding2011.oৎg। এ ওয়েবসাইটে উইলিয়াম ও কেটের ছবির পাশাপাশি বিয়ের অনুষ্ঠানস্থল ওয়েস্টমিনস্টার অ্যাবে ও অভ্যর্থনাস্থল বাকিংহাম প্যালেস সম্পর্কে তথ্য থাকবে। আগামী ২৯ এপ্রিল ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উইলিয়াম ও কেটের বিয়ে অনুষ্ঠিত হবে।প্রিন্স উইলিয়ামের কার্যালয় সেন্ট জেমস প্যালেসের কর্মকর্তারা জানান, উদ্বোধনের দিন থেকেই ওয়েবসাইটটিতে বিয়ের খুঁটিনাটি তথ্য হালনাগাদ করা হচ্ছে। এ ছাড়া মিডলটনের বিয়ের পোশাক সম্পর্কেও ওয়েবসাইটে তথ্য থাকবে।উইলিয়াম ও কেটের বিয়ের ব্যাপারে টুইটারের তথ্য ও ইউটিউবের সর্বশেষ ভিডিও ওয়েবসাইটে সংযোজন করা হবে। এ ছাড়া স্কটিশ শহর সেন্ট অ্যান্ড্রুজে তাঁদের সাম্প্রতিক সফর-বিষয়ক তথ্যও থাকবে। অ্যান্ড্রুজের একটি বিশ্ববিদ্যালয়ে তাঁদের প্রথম দেখা হয়েছিল।এ ছাড়া পৃথক একটি ওয়েবসাইটে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের জন্য প্রয়োজনীয় তথ্যও দেওয়া থাকবে। এএফপি।