প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ২০০৬ সালে তাঁর প্রেমিকা কেট মিডলটনকে বেবি ও বেবিকিন বলে সম্বোধন করতেন। সে সময় পাঠানো ভয়েস বার্তা থেকে এই প্রমাণ মিলেছে। ওই সময় কেটকে এক ভয়েস বার্তায় উইলিয়াম বলেছিলেন, ‘হাই বেবি... সরি। এই মাত্র প্রশিক্ষণ থেকে আমার কার্যালয়ে ফিরেছি। রাতে মহড়া চলাকালে জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম। সেখানে অন্য একটি প্রশিক্ষণ দলের মুখোমুখি হয়ে পড়েছিলাম। অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছি।’ গতকাল বৃহস্পতিবার আদালতে ফোন হ্যাকিং-সংক্রান্ত মামলার শুনানি চলাকালে জুরিরা ওই ভয়েস বার্তা শোনেন। স্কাই নিউজ।