উগান্ডাভিত্তিক গেরিলা সংগঠন লর্ডস রেজিস্ট্যান্স আর্মি (এলআরএ) বেসামরিক লোকজনকে জোর করে দলে যোগ দিতে বাধ্য করছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এইচআরডব্লিউ তাদের এক প্রতিবেদনে বলেছে, গত দেড় বছরে এলআরএ ৬৯৭ জন প্রাপ্তবয়স্ক ও শিশুকে অপহরণ করেছে।মধ্য আফ্রিকার দেশ উগান্ডার প্রত্যন্ত অঞ্চল ও কঙ্গোর উত্তরাঞ্চলে এলআরএর গেরিলাদের সক্রিয় তত্পরতা রয়েছে। সুদানের দক্ষিণাঞ্চলেও তারা সক্রিয়। সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন যোসেফ কোনি।হিউমান রাইটস ওয়াচ বলেছে, এলআরএ যেসব মানুষকে অপহরণ করেছিল, তাদের মধ্য থেকে কয়েকজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তারা জানায়, গেরিলারা অপহূত শিশুদের দিয়ে অপর শিশুদের হত্যা এবং মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করতে বাধ্য করে। মেয়েশিশুদের যৌন ও ক্রীতদাসের কাজে ব্যবহার করে। যৌন কাজে অস্বীকৃতি জানালে তাদের হত্যা করা হয়।হিউমান রাইটস ওয়াচ জানায়, এলআরএর অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচতে কঙ্গোর উত্তরাঞ্চল থেকে ৫৪ হাজার লোক পালিয়ে গেছে। বিবিসি।